← সব স্ক্রিপ্ট

ফিচারসমূহ

  • ক্যাটাগরি ও সার্ভিস ম্যানেজমেন্ট (ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ক্রম, সার্ভিসের ছবি আপলোড)
  • সার্ভিস প্রতি একাধিক প্যাকেজ, অথবা কাস্টম পরিমাণে অর্ডার (প্রতি ইউনিট দাম)
  • সার্ভিস প্রতি অর্ডার ফর্মের ঘর (লিংক, WhatsApp, টেক্সট, ইমেইল, সংখ্যা)
  • তিন ধরনের ডেলিভারি: অ্যাডমিন নিজে, অটো ফাইল/লিংক ডাউনলোড, কোড-স্টক থেকে অটো কোড
  • ইউজার ওয়ালেট — প্রতিটি লেনদেনের হিসাব, অর্ডার বাতিলের সময় এক ক্লিকে ওয়ালেটে রিফান্ড
  • অ্যাড মানি: bKash Tokenized (অটো), RupantorPay (অটো), ম্যানুয়াল bKash/Nagad/Rocket (অ্যাডমিন যাচাই)
  • অ্যাকাউন্ট ছাড়া সরাসরি পেমেন্টে অর্ডার (গেস্ট চেকআউট) ও ট্র্যাকিং লিংক
  • অর্ডার ম্যানেজমেন্ট: স্ট্যাটাস, ডেলিভারি লিংক/টেক্সট, বাল্ক আপডেট, নতুন অর্ডারের নোটিফিকেশন
  • ইউজার অ্যাকাউন্ট, Google দিয়ে লগইন (ঐচ্ছিক), ইমেইলে পাসওয়ার্ড রিসেট
  • খরচ অনুযায়ী ইউজার র‍্যাংক, রেফারেল বোনাস সিস্টেম (প্রতারণা-চিহ্নিতকরণসহ)
  • সাপোর্ট টিকেট, নোটিশ বার, ব্যানার, আমাদের সম্পর্কে/শর্তাবলী/রিফান্ড/গোপনীয়তা পেজ
  • বাংলা ও ইংরেজি — অ্যাডমিন থেকে যেকোনো লেখা বদলানো যায়
  • সাইটের নাম, লোগো, ফেভিকন, রং, যোগাযোগ, সোশ্যাল লিংক, SMTP — সব অ্যাডমিন থেকে
  • অ্যাডমিন ড্যাশবোর্ড (চার্টসহ), ডাটাবেস ব্যাকআপ ডাউনলোড, ক্লিনআপ টুল, অ্যাডমিন লগ
  • Telegram-এ অ্যাডমিন নোটিফিকেশন ও Facebook Pixel (ঐচ্ছিক)
  • নিরাপত্তা: গোপন অ্যাডমিন URL, CSRF, রেট-লিমিট, এনক্রিপ্ট করা গেটওয়ে কী, সংবেদনশীল সেটিংয়ে পাসওয়ার্ড পুনঃযাচাই
  • মোবাইল-ফার্স্ট ডিজাইন, ব্রাউজার ইনস্টলার (/install)

বিস্তারিত বিবরণ

স্ক্রিপ্টটি কী

একটি সম্পূর্ণ ওয়েবসাইট, যেখানে আপনার কাস্টমার অ্যাকাউন্ট খুলে ওয়ালেটে টাকা যোগ করবে এবং ফেসবুক লাইক/ফলোয়ার, ইউটিউব ভিউ, টেলিগ্রাম মেম্বার বা অ্যাপ/AI সাবস্ক্রিপশনের মতো সার্ভিস অর্ডার করবে। আপনি অ্যাডমিন প্যানেল থেকে সার্ভিস, দাম, পেমেন্ট ও অর্ডার সামলাবেন।

কারা ব্যবহার করবেন

  • যারা সোশ্যাল মিডিয়া গ্রোথ সার্ভিস বা ডিজিটাল সাবস্ক্রিপশন বিক্রি করেন বা করতে চান
  • যারা Facebook পেজ/WhatsApp-এ হাতে হাতে অর্ডার নিয়ে হিসাব রাখতে হিমশিম খান

যা পাবেন

  • সম্পূর্ণ সোর্স কোড (ZIP) — প্লেইন PHP, কোনো এনক্রিপশন নেই, নিজের মতো বদলাতে পারবেন
  • ডাটাবেস ফাইল (database.sql) — স্কিমা + নমুনা ৮টি ক্যাটাগরি, ১৯টি সার্ভিস ও প্যাকেজ (নমুনা দাম)
  • ব্রাউজার ইনস্টলার, বাংলা সেটআপ গাইড (কেনার পর ডাউনলোড পেজে)
  • ভার্সন 1.0.0 (রিলিজ: ১৪ অক্টোবর ২০২৬)

যা পাবেন না (আগে জেনে নিন)

  • সার্ভিস সাপ্লায়ার/প্রোভাইডার নেই: স্ক্রিপ্টে কোনো SMM প্রোভাইডার API সংযোগ নেই। কাস্টমারের অর্ডার আপনি নিজে আপনার সাপ্লায়ারের কাছে দেবেন, তারপর প্যানেলে স্ট্যাটাস বদলাবেন। সাপ্লায়ার আপনাকেই জোগাড় করতে হবে।
  • পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট (bKash merchant, RupantorPay) আপনার নিজের লাগবে; ম্যানুয়াল পেমেন্ট কোনো অ্যাকাউন্ট ছাড়াই চলে
  • হোস্টিং, ডোমেইন, SSL আলাদা
  • নমুনা সার্ভিসের ছবি দেওয়া নেই (নিজের ছবি আপলোড করবেন)

প্রয়োজনীয়তা

  • PHP 8.1 বা নতুন (8.3-এ টেস্ট করা) — এক্সটেনশন: pdo_mysql, mbstring, sodium, curl, gd (WebP সহ), json
  • MySQL 8 বা MariaDB 10.5+ (MariaDB 10.11-এ টেস্ট করা)
  • Apache বা LiteSpeed/OpenLiteSpeed (.htaccess) — cPanel, CyberPanel, OLS প্যানেল যেকোনোটায় চলে
  • ডোমেইন বা সাবডোমেইনের রুটে বসাতে হবে (সাব-ফোল্ডারে নয়), SSL (https) প্রস্তাবিত
  • ডিস্ক: কোড প্রায় ২ MB + আপনার আপলোড করা ছবি

সেটআপ কীভাবে হয় (সংক্ষেপে)

  1. ZIP ফাইল ডোমেইনের public_html-এ আপলোড করে Extract করুন
  2. হোস্টিং প্যানেলে একটি খালি MySQL ডাটাবেস ও ইউজার বানান
  3. ব্রাউজারে আপনার-ডোমেইন/install খুলুন — ডাটাবেস তথ্য, সাইটের নাম, অ্যাডমিন ইমেইল ও পাসওয়ার্ড দিন
  4. ইনস্টল শেষে দেখানো গোপন অ্যাডমিন ঠিকানায় লগইন করুন, install ফোল্ডার মুছুন
  5. লোগো, পেমেন্ট নম্বর/কী, সার্ভিস ও দাম বসিয়ে বিক্রি শুরু করুন

ধাপে ধাপে বিস্তারিত গাইড কেনার পর ডাউনলোড পেজে পাবেন। লাইসেন্স: একটি সাইটে ব্যবহার, পুনঃবিক্রি নিষেধ।

৳১,২৯৯এখনই কিনুন